নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৪নং কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সিলিং ফ্যান ও ছাতা বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি) আওতায় পরিষদের সভাকক্ষে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সভাপতি মোঃ খাজা আবুল হাসানাত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও উন্নত করতে ইউনিয়ন পরিষদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ক্রীড়া সামগ্রী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে এবং সিলিং ফ্যান ও ছাতা তীব্র গরমে শিক্ষক ও শিক্ষার্থীদের সুফল দেবে। উক্ত বিতরণ অনুষ্ঠানে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মো. আলমগীর কবীর, বদলি লুৎফুন নাহার
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু